নওয়াবেঁকীতে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সভা
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নওয়াবেঁকীতে প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় আটুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের আয়োজনে এবং পিকেএসএফ এর বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।
সমৃদ্ধি কর্মসূচির (এনজিএফ) প্রতিনিধি আবু হাসানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবু সালেহ বাবু, গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান, পরিচালক (এসএফ) আলমগীর কবির, সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী এইচএম. মামনুর রশিদ, প্রবীণ অফিসার রেজাউল ইসলাম প্রমুখ। প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সভা শেষে মোজাম্মেল হককে সভাপতি এবং এস এম. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply