ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজয় দিবস বক্সিং প্রতিযোগিতায় সাতক্ষীরার মেয়ে প্রাপ্তি চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 13 December 2018, 20:13

রাইয়ান সাকিল: রাজধানীর মুহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৮তম মহান বিজয় দিবস প্রীতি বক্সিং প্রতিযোগিতায় সাতক্ষীরার মেয়ে আফরা খন্দকার প্রাপ্তি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে জয় অর্জন করে সে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌবর অর্জন করে।
ফাইনালে ঢাকার শাহাজানপুর ফ্রেন্ডস সোস্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিশনের নূর নাহারকে তিন রাউন্ডে পরাজিত করে প্রাপ্তি।
এর আগে সেমিফাইনালে ৪৯ কেজি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করে তিন রাউন্ডে বিজয়ী হয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে প্রাপ্তি। বর্তমানে এই ক্ষুদে ক্রীড়াবিদ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপির দশম শ্রেণিতে অধ্যয়নরত।
এর আগে সে বক্সিংয়ে বাংলাদেশ যুব গেমস এ স্বর্ণ পদক ও স¦াধীনতা কাপে সিলভার পদক লাভ করে। খেলায় মেয়েকে উৎসাহ দিতে ফাইনালে মাঠে উপস্থিত ছিলেন প্রাপ্তির বাবা ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স। তিনি জেলা বক্সিং কোচের দায়িত্বে আছেন।
আফরা খন্দকার প্রাপ্তি সুপ্রভাত সাতক্ষীরাকে বলেন, অপরাজিত চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লেগেছে। নিয়মিত প্রাকটিস করে এই সাফল্য অব্যাহত রাখতে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *