ঢাকাThursday , 13 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাদক ছেড়ে সুস্থ জীবনযাপন করলেও মুদি ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 13 December 2018, 20:14

ডেস্ক রিপোর্ট: ৬ বছর পূর্বে মাদক ছেড়ে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে সুস্থ জীবনযাপন করলেও কুচক্রীরা ষড়যন্ত্র করে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন মুদি ব্যবসায়ী রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি আগে মাঝে মধ্যে মাদক সেবন করতাম। কিন্তু গত ৬ বছর পূর্বে তওবা করে মাদক ছেড়ে সুস্থ জীবনযাপন শুরু করি। এরপর থেকে কদমতলা ব্রিজের পাশে লামিয়া স্টোর নামক মুদি দোকান পরিচালনা করে স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে জীবন-যাপন করছিলাম এবং ৬ বছরের মধ্যে একদিনের জন্যেও মাদক স্পর্শ করিনি। অথচ সম্প্রতি এলাকার কিছু কুচক্রী ব্যক্তি আমাকে হয়রানি করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। একের পর এক মিথ্যা অভিযোগে আমাকে জর্জরিত করে তুলছে। আমি সামান্য মুদি ব্যবসা করে সংসার নির্বাহ করি। ওই কুচক্রী মহলের চক্রান্তে আমি এখন নিঃস্ব প্রায়।
আমার ছেলে লাবিব ২য় শ্রেণিতে পড়াশোনা করে এবং মেয়ে ৪র্থ শ্রেণিতে পড়াশোনা করে। যার ব্যয় বহন করি ওই দোকানের আয় থেকে। কিন্তু ওই মহলের কারণে দোকানের উপর প্রভাব পড়ছে। ফলে তাদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। পাশাপাশি সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়ছে।
তিনি আরো বলেন, আমি কোন অপরাধের সাথে জড়িত নই। জড়িত থাকলে আমার কোন আফসোস থাকতো না। কিন্তু কুচক্রী মহল আমাকে হয়রানি করে আসছে।
তিনি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সুস্থভাবে দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ ও জীবনযাপনে সহায়তা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *