ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে কেঁড়াগাছির ৬ শিক্ষার্থী

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 22:42

কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ ও কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার ছয় শিক্ষার্থী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে।
এর মধ্যে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের তিনজন, ঝাউডাঙ্গা কলেজের একজন এবং কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে সর্বমোট দুজন সুযোগ পেয়েছে।
এরা হলো- ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগাডাঙ্গা গ্রামের মৎস্য ব্যবসায়ী আব্দুল খালেকের ছোট মেয়ে রিফাত আরা (১৯)। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। ভবিষ্যতে সে একজন ম্যাজিস্ট্রেট হতে চাই।
এছাড়া একই গ্রামের কৃতি সন্তান মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহিদুজ্জামান (১৯)। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সে একজন ইউনিভার্সিটি স্কলার হতে চায়।
বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে একই ইউনিয়নের শাপলা আক্তার। অপরদিকে কাকডাঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুজন সুযোগ পেয়েছে।
তারা হলেন, ইউনিয়নের বাকসা গ্রামের শিক্ষক নুরুল ইসলামের পুত্র মুত্তাসীম। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে চান্স পেয়েছে। সে একজন আদর্শ ইসলামী গবেষক হতে চায়। একই প্রতিষ্ঠানের ছাত্র ও সদর থানার সাতানি গ্রামের ইমরান হোসেন।
অপরদিকে ইউনিয়নের বাকসা গ্রামের নজরুলের ছেলে জুয়েল হোসেন (২০)। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। সে ঝাউডাঙ্গা কলেজের ছাত্র।
এই অভূতপূর্ব ফলাফলে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন বলেন, আমরা খুবই আনন্দিত। আমি নিজেই সুযোগ মতো তাদের তদারকি করতাম। আমরা এই সাফল্যকে আরো বেগবান করতে বদ্ধপরিকর।
অপরদিকে কাকডাঙ্গা সিনিয়র ফাযিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ বলেন, এই ধারাবাহিকতা রক্ষায় আমরা আরও সচেতন হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *