ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

হেলাতলায় নৌকার বিজয়ের লক্ষ্যে বর্ধিত সভায় স্বপন: শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে নৌকায় ভোট দিন

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 22:31

হেলাতলা (কলারোয়া) প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নৌকার বিজয়ের লক্ষ্যে হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সফিকুল ইসলাম। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিজুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। তিনি বলেন, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা বিজয়ের জন্য পরিকল্পনা নিয়ে কাজ করুন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৯নং হেলাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ৮নং কেরেলকাতা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হামিদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাস্টার আব্দুল গফুর, ৫নং ওয়ার্ড সভাপতি মোজাফফার হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি আসলাম আলী দুলাল, ১ নং ওয়ার্ড সভাপতি হবিবর রহমান, সাধারণ সম্পাদক হাসান, আজগর আলী, রিজাউল ইসলাম, এনামুল হক, শেখ আহাদ, রাসেল, বিল্পব, সাংবাদিক তরিকুল ইসলাম, আব্দুর রহীম, জালাল উদ্দীন সরদার, সামসুল হক, আছীর ঘরামী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *