ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকাকে বিজয়ী করতে নলতায় জেলা ছাত্রলীগের প্রচারণা

admin
December 12, 2018 10:29 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে প্রচারণায় নেমেছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজার নেতৃত্বে উপজেলার নলতা ইউনিয়নের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে প্রচারণা চালায় ছাত্রলীগ। এসময় তারা নলতার প্রতিটি দোকানে দোকানে গিয়ে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ও সাতক্ষীরার উন্নয়নের জন্য রুহুল হককে বিজয়ী করার আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, নলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন, সাধারণ সম্পাদক মামুন হোসেন, তারালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকীব আদনান, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল হাসান, সাধারণ সম্পাদক শামীম এহসান কিরণ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাপি বিশ্বাস প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।