ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাঁন বাহাদুর আহছানউল্লার মাজার জিয়ারতের মধ্যদিয়ে প্রচারণায় নামলেন ডা. শহিদুল আলম

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 22:28

আরিফুল ইসলাম রোহিত: প্রখ্যাত সুফী সাধক খাঁন বাহাদুর আহছানউল্লা (র.) এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. শহিদুল আলম।
বুধবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নেতাকর্মীদের সাথে নিয়ে মাজার জিয়ারত করেন তিনি। এর আগে তিনি নিজ বাড়িতে পৌঁছে পিতা মাতার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ উপজেলার নলতা চৌমহুনী সংলগ্ন নির্বাচনী অফিসের সামনে নেতাকর্মীদের সকল ভয়কে জয় করে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে মাঠে থাকার আহবান জানিয়ে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পুলিশ ও প্রশাসনের সদিচ্ছার প্রয়োজন। জনগণ যাতে নির্ভয়ে নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা থাকতে হবে। আমার নেতাকর্মীরা সকল রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাবেন। আমরা কোন উস্কানি বা বাধার মুখে দুর্বল হব না। তিনি আরও বলেন, বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, আগামীতেও সকল বিপদে আপদে পাশে থাকবো। তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ধানের শীষ প্রতীকের প্রচার মাইক ও ভ্যান ভাংচুর করে জনগণের মন পাওয়া যায় না।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কালিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আব্দুল খালেক, সহ-সভাপতি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বাবলু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুনজুর মোর্শেদ মিলন, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার ওয়াজেদ আলী, সাধারণ সম্পাদক মোনাজাত উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেম্বর আরশাদ আলী প্রমুখ।
নির্বাচনী পথ সভায় কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে ডা. শহিদুল আলম দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে নলতা, ভাড়াশিমলা, তারালীসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *