ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌর ০২নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 22:22

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) রাতে ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, শেখ ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এনছান বাহার বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, পৌর আওয়ামীলীগ নেতা ডা. সিরাজুল ইসলাম, পৌরসভার ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. রেজাউল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, অ্যাডভোকেট কামরুন্নাহার ছবি প্রমুখ।
সভা পরিচালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *