ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনা-৬ আসনে ২০ দলীয় জোটের সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 22:07

পাইকগাছা প্রতিনিধি: খুলনা-৬ আসনে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের প্রধান নির্বাচনী এজেন্ট মুহাম্মদ লিয়াকত আলী সরদার লিখিত বক্তব্যে বলেন, বিগত ১০ বছর ধরে পাইকগাছা-কয়রার নেতাকর্মীরা অসহনীয় নির্যাতনের শিকার হচ্ছে। দেশের মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। নেতাকর্মীদের নামে প্রায় লক্ষাধিক গায়েবী মামলা হয়েছে। অর্ধশতাধিক গায়েবী মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদও নির্মম নির্যাতনের শিকার। সরকার তার জনপ্রিয়তার ভয়ে তাকে বারবার কারারুদ্ধ করে রেখেছে। স্বাধীন গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। অর্থনীতিকে ধ্বংস করে মাতৃভূমিকে তলা বিহীন ঝুড়িতে পরিণত করেছে। মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে দিতে এবং জোট নেত্রী খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তির আন্দোলন হিসেবে ২০ দলীয় জোট জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু পরিতাপের বিষয় আওয়ামী মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাবু’র নেতাকর্মীরা প্রতিনিয়ত আচারণবিধি লঙ্ঘন করে ধানের শীষ প্রতীকের নেতাকর্মীদের উপর হামলা ও হুমকি-ধামকি অব্যাহত রেখেছে।
জোটের এ নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে নির্বাচনী লেবেল প্লেইং ফিল্ড বজায় রাখার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *