ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে লাঙ্গল প্রতীক বিপুল ভোটে জয়ী হবে: এমপি প্রার্থী মধু

admin
December 12, 2018 10:04 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: খুলনা-৬ আসনের জাতীয় পার্টির মনোনীত এমপি প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ দেশের ৬৮ হাজার গ্রামে উন্নয়ন করেছেন। যার ফলে দেশের মানুষ তাকে পল্লীবন্ধু উপাধি দিয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়সহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশিরভাগ উন্নয়ন জাতীয় পার্টির আমলেই হয়েছে। এজন্য গ্রামের মানুষ এখনো জাতীয় পার্টিকে ভালবাসে। তারা লাঙ্গল প্রতীকে ভোট দিতে চাই। কিন্তু কয়রায় আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে নিজেদের মধ্যে মারামারি করছে, প্রতিপক্ষ প্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলছে তাতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা কাজ করছে। এজন্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বুধবার বিকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সময় জাতীয় পার্টির জেলা, উপজেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।