ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকার বিজয়ের জন্য ছাত্রলীগকে প্রহরীর মতো কাজ করতে হবে: ছাত্রনেতা হানিফ

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 22:03

পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মো. আবু হানিফ বলেছেন, বর্তমান সরকার পুনরায় ক্ষমতায় না আসলে একদিকে গোটা দেশ পিছিয়ে পড়বে। অপর দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চলমান উন্নয়ন ব্যাহত হবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য নৌকা প্রতীকের পক্ষে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করার জন্য আহ্বান জানান।
বুধবার সকালে পাইকগাছা পৌর সদরস্থ নির্বাচনী কার্যালয়ে খুলনা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত এমপি প্রার্থী আক্তারুজ্জামান বাবুর নৌকা প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভায় বর্তমান ও সাবেক ছাত্রনেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা খায়রুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মৃণাল কান্তি বাছাড়, মামুন, মিরাজুল ইসলাম, নিত্যানন্দ দাশ, সাবেক এমপি পুত্র হাসান রুমি, যুবলীগ নেতা শিহাব উদ্দীন ফিরোজ বুলু, এমএম আজিজুল হাকিম, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আতাউর রহমান, শফি ইসলাম, মীর শাহীন, সাবেক কাউন্সিলর মোস্তাফিজুর রহমান, মফিজুল ইসলাম, তরিকুল ইসলাম, মাসুদ পারভেজ রাজু, রায়হান পারভেজ রনি, মিন্টু মিস্ত্রী, শাহাজাদা তুরাগ, মেহেদী, রাজ, অপূর্ব, রাসেল, মিথুন, বাঁধন, তুহিন, হাসানুর ও শাহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *