ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর আ’লীগের কর্মী সভা: নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয়

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 21:58

শ্যামনগর প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে উপজেলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম জোয়াদ্দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার।
সভায় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, তাই সকল ভেদাভেদ ভুলে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে আবার রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসীম মৃধা, গাজী আনিছুজ্জামান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু ও আওয়ামী সমর্থিত ৮ ইউপি চেয়ারম্যান।
এ সময় ইউপি চেয়ারম্যানগণ বলেন, জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখার লক্ষ্যে তাদের স্ব-স্ব ভোট কেন্দ্রে বিপুল ভোটে নৌকা প্রতীক বিজয়ী হবে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ১২টি ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী নেতা শেখ ফারুক হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *