দেবহাটায় নৌকার পক্ষে লিফলেট বিতরণ
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় নৌকার পক্ষে লিফলেট বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন।
বুধবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় সখিপুর মোড়ের বিভিন্ন স্থানে স্থানীয় দোকানদার ও সাধারণ পথচারীদের মাঝে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের পক্ষে ভোট চেয়ে এ লিফলেট বিতরণ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, তাঁতীলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আকবর আলী, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সখিপুর ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান উল্লাহ কল্লোল প্রমুখ।

Leave a Reply