ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে যুবককে মারপিট করে টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ১

admin
December 12, 2018 9:48 pm
Link Copied!

যশোর অফিস: পূর্বের শত্রুতার কারণে চিহ্নিত সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে ছোট শেখহাটি উত্তরপাড়া এলাকায় রুবেল (২৮) নামে এক রড মিস্ত্রীকে টেনে হেচড়ে পুকুর পাড়ে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। ছেলেকে উদ্ধার করতে এসে পিতাও আহত হয়েছেন। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় এজাহার নামীয় আসামি শরিফুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে ওই গ্রামের কাশেমের ছেলে। অন্য আসামিরা হচ্ছে ওই গ্রামের জালালের ছেলে জাফর, পিয়ারের ছেলে সজিব, বাবুর ছেলে মুন্না, কাশেমের ছেলে জালাল, তরিকুল ইসলামসহ অজ্ঞাত ৫/৬ জন।
যশোর সদর উপজেলার ছোট শেখহাটি উত্তর পাড়ার আব্দুল গফফারের স্ত্রী জোছনা বেগম কোতয়ালি মডেল থানায় বুধবার দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছেলে রুবেল রড মিস্ত্রী কাজ করে। আসামিদের সাথে তার ছেলে রুবেলের পূর্ব শত্রুতা চলে আসছে। আসামিরা প্রায় সময় রুবেলকে হুমকি ধামকি দিতো। গত ১১ ডিসেম্বর রাতে রুবেল ছোট শেখহাটি গ্রামের উত্তর পাড়াস্থ মিনারের দোকানের সামনে ক্যারাম বোর্ড ঘরে অবস্থান করছিল। ওই আসামিরা রুবেলকে জামার কলার টেনে হেঁচড়ে জাফরের পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে জালালের হুকুমে আসামিরা এলোপাতাড়িভাবে মারপিট পূর্বক পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রুবেলের চিৎকারে পিতা আব্দুল গফফার এগিয়ে গেলে তাকে মারপিট করে। পরে আসামিরা বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ২০ হাজার টাকা ক্ষতি সাধন করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ শরিফুল ইসলামকে বুধবার সকালে গ্রেফতার করে। পরে তাকে ওই মামলায় আদালতে চালান দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।