ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকায় ভোট চেয়ে শ্রীউলায় মিছিল ও পথসভা

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 21:47

মাসুদ রানা, শ্রীউলা (আশাশুনি): জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির পক্ষে নৌকা প্রতিকে ভোট চেয়ে আশাশুনির নাকতাড়া বাজারে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) বিকালে শ্রীউলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে একটি মিছিল নাকতাড়া বাজার থেকে শুরু হয়ে মহিষকুড় মাছের সেট ঘুরে আবার বাজারে পথসভা করে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, মহিলা সম্পাদিকা তহমিনা জোয়ার্দার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু হেনা বিল্টু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সঞ্জয় মিশ্র, তরুণলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। বক্তারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *