ঢাকাThursday , 2 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার ফলেয়া মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ

admin ঢাকা
আপডেট: 2 August 2018, 16:45

তালা প্রতিনিধি: বাল্য বিবাহ প্রতিরোধ ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে তালার ফলেয়া চাঁদকাটী অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা ১২টায় বিদ্যালয়ের হল রুমে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল ফজল শেখের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মাহফুজা সুলতানা রুবি। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল হালিম টুটুল, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডা. জিএম ইমান আলী।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গৌতম কুমার দাশের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র দাশ, শিক্ষক আমিনুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল আলীম নিটোল, যুবলীগ নেতা আছাদুল ইসলাম, শিক্ষার্থী রুবেল ইসলাম ও গৌরব দাশ প্রমুখ।
সমাবেশ শেষে সাতক্ষীরা জেলা পরিষদ এর অর্থায়নে বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *