ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুরাতন সাতক্ষীরায় নৌকা প্রতীকের বিশাল জনসভা

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 21:37

ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষ্যে পুরাতন সাতক্ষীরা হাটখোলায় বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ডিসেম্বর) বিকালে পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নে বারবার দরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার। উন্নয়নের স্বার্থে আগামী ৩০ ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিন। উন্নয়নের মহাসড়কে গ্রামকে শহর করার লক্ষ্যে আবারও নৌকায় ভোট দিন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, সদর উপজেলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎ¯œা আরা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশিদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, পৌরসভার ০৩ ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আলম সাদ্দাম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *