ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কপিলমুনি কলেজের সাবেক শিক্ষকের মৃত্যু, শোক প্রকাশ

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 21:16

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনি কলেজের সহকারি অধ্যাপক (অবসর প্রাপ্ত) এইচ এম আজমল হোসেন মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে কপিলমুনিস্থ একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)।
আজমল হোসেন দীর্ঘদিন যাবৎ লিভার, কিডনিসহ শারীরিক নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় কপিলমুনি কলেজ ও ১১টায় নগরশ্রীরামপুর জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, কপিলমুনি কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ, কপিলমুনি মেহেরুন্নেচ্ছা উচ্চ বালিকা বিদ্যালয়, বিনোদ বিহারী শিশু বিদ্যালয়, হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *