ঢাকাWednesday , 12 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন

admin ঢাকা
আপডেট: 12 December 2018, 21:13

ডেস্ক রিপোর্ট: মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষ্যে জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির মধ্যদিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে এবারের বিজয় দিবস। জেলা প্রশাসন গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে-
শনিবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় শিশু একাডেমি প্রাঙ্গণে লোকনৃত্য, দেশাত্মবোধক সংগীত ও ছবি আঁকা প্রতিযোগিতা। একই সাথে প্রতিবন্ধীদের ছবি আঁকা প্রতিযোগিতা।
শনিবার ও রোববার শহরের নারকেল তলা মোড় থেকে কেস্ট ময়রার মোড়, খুলনা রোড মোড় থেকে নিউ মার্কেট মোড় পর্যন্ত আলোকসজ্জা, রোববার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা এবং একই সাথে সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সকাল ৮টা ১৫ মিনিটে জেলা স্টেডিয়ামে পুলিশ, বিএনসিসি, আনসার, রোভার, স্কাউটসহ অন্যান্য স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১০টায় স্টেডিয়ামে রক্তদান কর্মসূচি, বেলা ১১টায় শহিদ রাজ্জাকের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, সকাল ১১টা ১৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সন্তানদের সংবর্ধনা প্রদান, দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌর দিঘীতে সাঁতার প্রতিযোগিতা ও হাঁসধরা প্রতিযোগিতার আয়োজন করা হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবারগুলোতে উন্নত খাবার সরবরাহ করা হবে।
এছাড়াও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে কালেক্টরেট মসজিদসহ অন্যান্য মসজিদ, মন্দির ও প্যাগোডায় জঙ্গীবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা ও মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের জন্য দোআ ও মোনাজাত করা হবে। ওই দিন দুপুর আড়াইটায় জেলা স্টেডিয়ামে ভলিবল প্রতিযোগিতা ও কাবাডি প্রতিযোগিতা, বিকাল ৩টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়ানুষ্ঠান, বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধাদের সাথে সাধারণ দলের সৌখিন ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।
এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা তথ্য অফিসের বাস্তবায়নে ১৪ ডিসেম্বর শুক্রবার থেকে ১৬ ডিসেম্বর রোববার পর্যন্ত শহিদ আব্দুর রাজ্জাক পার্ক, খুলনা রোড মোড় ও নিউ মার্কেট মোড়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।
এদিকে বিজয় দিবস উপলক্ষ্যে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহিদ মিনারে ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ‘সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সর্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ’ বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। এছাড়াও প্রত্যেকটি প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেশ কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *