ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে কলারোয়ায় আলোচনা

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 22:23

কলারোয়া প্রতিনিধি: আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে কলারোয়ায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় কলারোয়া উপজেলা পরিষদের সামনে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এই মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি আক্তার আসাদুজ্জামান চান্দুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মুজিুবর রহমানের পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, দুর্নীতি রোধ করতে হলে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী প্রমুখ। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান, সদস্য জাহিদুর রহমান খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *