ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার শ্রেষ্ঠ নারী ‘জয়িতা’ উপাধি পেলেন লুৎফুন্নেছা

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 22:21

কলারোয়া প্রতিনিধি: সমাজের উন্নয়ন ও অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখায় পৌর কাউন্সিলর লুৎফুন্নেছা লুতুকে কলারোয়ার শ্রেষ্ঠ নারী ‘জয়িতা’ হিসাবে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
রোববার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, উপজেলা সমবায় অফিসার নওশের আলী, উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার আক্তার প্রমুখ।
এসময় অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী মাছুরা খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সেলিনা খাতুন, সফল জননী নারী আকলিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী রিক্তা বেগমকেও সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার আক্তার বলেন, “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কর্মসূচিতে কলারোয়া উপজেলা পর্যায়ে বাছাইকৃত ৫টি ক্যাটাগরির সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে এ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *