ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 22:09

সৌমেন মজুমদার, তালা: তালায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।
রোববার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, গণ-গ্রন্থাগারের সম্পাদক পিয়ারী আক্তার, মহিলা কলেজের শিক্ষক গাজী নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নব উদ্যমে জীবন শুরু করায় স্বর্ণলতা দাস, সমাজ উন্নয়নে অবদান রাখায় গুলশানআরা, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফল হওয়ায় সালমা খাতুন, অর্থনৈতিক সফলতা অর্জনে মমতাজ বেগম ও সফল জননী নারী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত রওশনারা খাতুনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *