ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় শান্তি ও সম্প্রীতিময় সমাজ গঠনে সংলাপ

admin
December 9, 2018 9:36 pm
Link Copied!

এসএম সাহেব আলী, গাবুরা (শ্যামনগর): শান্তি, সম্প্রীতিময় সমাজ গঠন ও আন্তঃসম্পর্ক উন্নয়নে তরুণ যুব এবং জ্যেষ্ঠ অভিজ্ঞ জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোবাবর (৯ ডিসেম্বর) সকাল ১০টায় অগ্রগতি সংস্থার সহযোগিতায় ও রূপান্তরের আয়োজনে গাবুরা ইউনিয়নের ৫২নং ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ইউপি সদস্য মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিরন সংস্থার ম্যানেজার জি এম মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন সোহরাব হোসেন মালী, আবুল বাসার গাজী, আব্দুর রশিদ প্রমুখ। সংলাপে তরুণ ও বয়স্কদের একটি করে দল অংশ নেয়। মডারেটরের দায়িত্ব পালন করেন ইউপি সদস্য আবিয়ার রহমান ও পরিবেশবাদী সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার উপজেলা অফিসার আবু আলম সাহেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।