ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 21:13

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ ডিসেম্বর) রাতে বাগানবাড়ি এলাকায় পৌরসভার ০৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর অহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোস্না আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশিদুজ্জামান রাশি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাতক্ষীরা-২ আসনে মীর মোস্তাক আহমেদ রবিকে নৌকা প্রতিকে বিপুল ভোটে বিজয়ী করতে তৃণমূল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশিদুজ্জামান রাশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *