ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় দুই কিশোর আটক

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 21:08

যশোর অফিস: যশোরে স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে শহরের এমএসটিপি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শহরতলীর ঝুমঝুমপুর এলাকার আবু তাহেরের ছেলে সুদিপ্ত (১৩) এবং মশিয়ার রহমানের ছেলে জেম (১৪)।
কোতোয়ালি মডেল থানার এসআই কাইয়ুম মুন্সি জানিয়েছেন, দুপুরের দিকে ওই দুই যুবক এমএসটিপি বালিকা বিদ্যলয়ের সামনে দাড়িয়ে নবম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিল। এ সময় পুলিশ দেখে তারা দৌঁড়ে একটি ইজিবাইকে উঠে চলে যাওয়ার সময় তাদের আটক করা হয়। ওই শিক্ষার্থীর পিতা কোতোয়ালি থানায় গেলে আটক দুই কিশোর অপরাধ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *