ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা: উন্নয়নের প্রতীক নৌকার বিজয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন- এমপি রবি

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 20:57

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ ডিসেম্বর) বিকালে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, উন্নয়নের মহাসড়কে ও আলোর পথে এগিয়ে যেতে নৌকার বিজয় নিশ্চিত করার বিকল্প নেই। নৌকার বিকল্প নেই এবং জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। দলীয় নেতা কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে পরাজিত করার শক্তি কারও নেই। উন্নয়ন ও শান্তির জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও দেশের মানুষ নৌকায় ভোট দেবে। কারণ উন্নয়নের ধারাবাহিকতার মার্কা হলো নৌকা। উন্নয়নের প্রতীক নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোস্না আরা প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ মো. আব্দুল্লাহ সরদার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, লাবসা ইউনিয়ন ওয়ার্ড সভাপতি আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা মো. আবেদার রহমান, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. গোলাম কিবরিয়া বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য আসাদুজ্জামান আসাদ, রবিউল ইসলাম রবি, রহমত আলী, শেখ তহিদুজ্জামান তোতা, আব্দুর রাজ্জাক, নেতা জিয়াউর রহমান, রুহুল আমিন, আব্দুল আলিম প্রমুখ।
সভা পরিচালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *