ফিংড়ী প্রতিনিধি: সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ীতে পানিতে ডুবে নাহিদ বাবু (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, গোবরদাড়ী গ্রামের শফিকুল মোড়লের ছেলে নাহিদ বাবু বাড়ির পাশে খালের বেড়িতে খেলা করতে গিয়েছিল। সেখানে অসাবধানতাবশত খালে পড়ে যায় সে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। বাদ আসর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
