ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বীমা কর্মচারীর মটর সাইকেল চুরি

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 20:25

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে প্রকাশ্য দিবালোকে এক বীমা কর্মচারীর মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার গোপালপুর গ্রামের ইছার আলীর ছেলে হোমল্যান্ড বীমা কোম্পানির কর্মচারী ইব্রাহিম গাজী রোববার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তার ব্যবহৃত ১৫০ সিসির নতুন ডিসকভার মটর সাইকেলটি রেখে চিকিৎসাধীন শ্বশুরকে দেখতে হাসপাতালের ভিতরে যান। পরে এসে দেখেন তার মটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখুজি করেও মটর সাইকেলের সন্ধ্যান না পেয়ে তিনি থানায় অভিযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *