ঢাকাSunday , 9 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার টিকেটে ৫ দিনব্যাপী কালীপূজা উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 9 December 2018, 20:22

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দেবহাটার টিকেটে ৫ দিনব্যাপী পঞ্চম শ্রী শ্রী মহাশ্মশান কালীপূজা উদ্বোধন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য ও সাতক্ষীরা-৩ আসনে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ডা. আ ফ ম রুহুল হক এমপি। শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় টিকেট পূর্বপাড়া সার্বজনীন মহাশ্মশান কমিটির আয়োজনে কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বর্তমান সরকারের সূদীর্ঘ উন্নয়ন অগ্রযাত্রার চিত্র জনসাধারণের সামনে তুলে ধরে দেশের চলমান উন্নয়নকে আরো এগিয়ে নেয়ার জন্য ৩০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে নেতাকর্মীসহ সকলের প্রতি আহব্বান জানান। টিকেট পূর্বপাড়া সার্বজনীন মহাশ্মশান কমিটির সভাপতি কালীপদ মিস্ত্রীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য ভরত চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল হক, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক বিধান বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *