ঢাকাSaturday , 8 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৯নং ওয়ার্ড আ’লীগের বর্ধিত সভায় বক্তারা: দ্বিধা দ্বন্দ্ব আর নাই নৌকায় ভোট চাই

admin ঢাকা
আপডেট: 8 December 2018, 21:47

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ ডিসেম্বর) রাতে শহরের সার্কিট হাউজ মোড়স্থ দলীয় কার্যালয়ে ০৯নং ওয়ার্ডের সভাপতি সমীর কুমার বসু’র সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহিদ উদ্দিন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মির্জা প্রমুখ।
বর্ধিত সভায় বক্তারা বলেন, ‘দ্বিধা দ্বন্দ্ব আর নাই, নৌকায় ভোট চাই। উন্নয়ন ও শান্তির জন্য নৌকায় ভোট দিন।’
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামীলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, যুব মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা সাবিহা হোসেন, সাবেক সদর থানা ছাত্ররীগের সভাপতি নুরে আলম সিদ্দিকী, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা সুলেখা দাস প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *