ঢাকাSaturday , 8 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সনাক যশোরের সাইকেল র‌্যালি

admin ঢাকা
আপডেট: 8 December 2018, 21:40

যশোর অফিস: ‘টেকসই উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সুশাসন: দুর্নীতির বিরুদ্ধে একসাথে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির পৃষ্ঠপোষকতায় পরিচালিত সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোর রওশন আলী মঞ্চ টাউন হল মাঠে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ৭, ৮ ও ৯ ডিসেম্বর তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। তারই অংশ হিসেবে শনিবার সকাল ১০টায় যশোর টাউন হল মাঠ হতে দুর্নীতিবিরোধী এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ফিতা কেটে সাইকেল র‌্যালির উদ্বোধন করেন সনাক সদস্য আলহাজ¦ শেখ গোলাম ফারুক। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে শেষ হয়।
র‌্যালির শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সনাক সভপতি অধ্যাপক সুকুমার দাস, সদস্য প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সনাক সদস্য মাসুদুল আলম, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, আফসানা জামান ইভা, টিআইবির এরিয়া ম্যানেজার এএইচএম আনিসুজ্জামান প্রমুখ।
র‌্যালিতে স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। র‌্যালিতে ফায়ার সার্ভিসের সুসজ্জিত একটি দল অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *