ঢাকাSaturday , 8 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে আ’লীগের আলোচনা

admin ঢাকা
আপডেট: 8 December 2018, 21:32

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার পুনরায় মনোনয়ন পাওয়ায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ডিসেম্বর) কাশিমাড়ীর জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব শমসের আলী ঢালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক এস.এম আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও ইউপি সদস্য রাজগুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সাবেক সেনা সদস্য এস.এম সাহজাহান কবির, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ৮ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক জাকির হোসেন, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন রাজগুল বাহার প্রমুখ।
উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড সভাপতি রণজিৎ কুমার মন্ডল, ৪ নং ওয়ার্ড সভাপতি হাবিবুল্লাহ পাড়, ৫ নং ওয়ার্ড সভাপতি সানাউল্লাহ সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুল হক তরফদার, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোহর আলী, নিরাপদ মন্ডল, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ স্থানীয় আ.লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন স্বাধীনতা প্রজন্মলীগের সাবেক সেক্রেটারি ইমাম তাজ মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *