ঢাকাSaturday , 8 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চালুয়াহাটী আ’লীগের বিশেষ বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 8 December 2018, 21:14

রাজগঞ্জ (মণিরামপুর) প্রতিনিধি: শুক্রবার বিকালে মণিরামপুর উপজেলার চালুয়াহাটী ইউনিয়নের নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক আবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য।
যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম মিলনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসান, জেলা সদস্য উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর সিটি প্লাজার চেয়ারম্যান এসএম ইয়াকুব আলী, উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম মজিদ, এড. বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, মনিরুজ্জামান মনি, হাবিবুর রহমান খান, প্রভাষক মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সস্পাদক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল হাই, ছাত্রলীগ নেতা সাবেক সাধারণ সম্পাদক কাজী তাজাম্মুল হোসাইন টিটো, তারেক মির্জা, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক এম এম ইমরান খান পান্নাসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *