ঢাকাSaturday , 8 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি সভা

admin ঢাকা
আপডেট: 8 December 2018, 21:11

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে আওয়ামী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলা জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কস পার্টির পলিট ব্যুরো সদস্য এমপি অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ামী-যুবলীগ এবং ছাত্রলীগের নেতানেতৃবৃন্দ।
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করতে তৃণমূলে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের এক পক্ষের সভাপতি মাসুমজ্জামান মাসুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *