ঢাকাFriday , 7 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা শত্রুমুক্ত দিবস উপলক্ষে বিডি ক্লিন সাতক্ষীরার মোমবাতি প্রজ্বলন

admin ঢাকা
আপডেট: 7 December 2018, 22:27

ডেস্কে রিপোর্ট: সাতক্ষীরা শত্রুমুক্ত দিবস উপলক্ষে বিডি ক্লিন সাতক্ষীরার উদ্যোগে শহিদ মিনার পরিচ্ছন্ন ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনটির উদ্যোগে ধারাবাহিক পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করে এবং আশেপাশের মানুষকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যবহারে উদ্বুদ্ধ করে। এরপর দিবসটি উপলক্ষ্যে সংগঠনের প্রায় একশত সদস্যের উপস্থিতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার নেজারত ডেপুটি কালেক্টর দেওয়ান আকরামুল হক। কার্যক্রমটি সার্বিকভাবে পরিচালনা করেন বিডি ক্লিন সাতক্ষীরার জেলা সমন্বয়ক শেখ মোনাজের হাসান (আহনাফ) । এছাড়া অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন বিডি ক্লিন সাতক্ষীরার মনিটর-১ মাসুদ, মনিটর-২ সুইটি, মনিটর-৩ রুহুল, মনিটর-৪ বায়েজিদ, আইটি মনিটর রাকিব, ফটো মনিটর শহীদ, কোর মেম্বার লিমু, মাহির, জান্নাতী, আজম, সামিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *