ঢাকাFriday , 7 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে প্রিন্স অব কলবাড়ী চ্যাম্পিয়ন

admin ঢাকা
আপডেট: 7 December 2018, 21:26

স.ম ওসমান গণী সোহাগ, বুড়িগোয়ালিনী: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে প্রিন্স অব কলবাড়ী চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) দিনব্যাপি কলবাড়ী পল্লী উন্নয়ন সংগঠন আয়োজিত আট দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঝাপা ক্রিকেট একাদশকে ১০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রিন্স অব কলবাড়ী। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রিন্স অব কলবাড়ী নির্ধারিত ৭ অভারে ৪২ রান করতে সক্ষম হয়। জবাবে ব্যাট করতে নেমে ঝাপা ক্রিকেট একাদশ সবকটি উইকেট হারিয়ে ৩২ রান করতে সক্ষম হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আবু মুছা ময়না, সহ-অধিনায়ক ফারুক হোসেন এবং রানার্সআপ দলের অধিনায়ক অবিনাশ সহ উভয় দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন টুর্নামেন্টের প্রধান অতিথি বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জি.এম সাইফুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্যা মলিনা রানী রপ্তান, সাংবাদিক দীপক মিস্ত্রি, সাহেব আলী, বিশিষ্ট ব্যবসায়ী উৎপল মিস্ত্রি, সমাজসেবক বিশ্বনাথ মন্ডল, শ্যামাপদ মিস্ত্রি, নিশিকান্ত জোয়ারদার প্রমুখ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় মনোনীত হন প্রিন্স অব কলবাড়ীর মোকাররম বিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *