ঢাকাFriday , 7 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে শাপলা একাদশ জয়ী

admin ঢাকা
আপডেট: 7 December 2018, 21:13

পারুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার পারুলিয়ায় মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ বিরোধী ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে মৎস্য আড়ৎ সমিতিকে হারিয়ে শাপলা একাদশ জয়লাভ করেছে। শুক্রবার বিকাল ৩টায় পারুলিয়া বাজার কমিটির আয়োজনে পারুলিয়া স্পোর্টিং ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। খেলার নির্দিষ্ট সময়ে উভয় গোল করতে না পারলে টাইব্রেকারে ০-১ গোলে শাপলা একাদশ জয়লাভ করে। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পারুলিয়া বাজার কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ।
উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হাবিবুল বাশার (বাবু মেম্বার), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়া স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক অসিম ঘোষ, পারুলিয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মহিউদ্দীন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম পাখি, ক্রিড়া সম্পাদক মিজানুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক সফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান মিঠু, পারুলিয়া মৎস্য আড়ৎ সমিতির সভাপতি রজব আলী মোল্যা, সহ-সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
ধারভাষ্য প্রদান করেন সিরাজুল ইসলাম ও সুভাষ ঘোষ। রেফারির দায়িত্ব পালন করেন দিলিপ কুমার বরুণ, রামু সরকার, রামকৃষ্ণ তোতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *