ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুকুর থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 6 December 2018, 22:22

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুকুর থেকে সোহরাব গাজী (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর গাজীপাড়ায় অবস্থিত ওহাব আলী গাজীর পুকুর থেকে এই ভাসমান লাশ উদ্ধার হয়।
এলাকাবাসী জানা যায়, সাদপুর গ্রামের মৃত মোমিন আলী গাজীর ছেলে ওহাব আলী গাজীর মালিকানাধীন অব্যবহৃত পুকুরে একটি লাশ ভাসতে দেখে পাশ্ববর্তী লোকজন থানায় খবর দেয়। উপ-পরিদর্শক জিয়ারত আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় গেঞ্জি পরিহিত অর্ধনগ্ন লাশ পানি থেকে উপরে তোলেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, পুকুর থেকে অজ্ঞাত হিসেবে সন্ধ্যায় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের পর থানায় আনা হয়। কিছুক্ষণ পর পার্শ^বর্তী শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামের বাসিন্দা আব্দুল গফুর (৩৫) ওই বৃদ্ধকে পিতা হিসেবে দাবি করেন।
আব্দুর গফুর জানান, সোহরাব গাজী মানসিক ভারসাম্যহীন। গত ২ ডিসেম্বর আত্মীয়ের বাড়িতে আসার কথা বলে বাড়ি থেকে কালিগঞ্জের উদ্দেশ্যে বের হন তার পিতা। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *