ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রতাপনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

admin ঢাকা
আপডেট: 6 December 2018, 21:46

আশাশুনি (প্রতাপনগর) প্রতিনিধি: আশাশুনির প্রতাপনগরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে আযান, হামদ্, নাত ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রতাপনগর নূরুল উলুম মাদরাসায় মাওলানা হাবিবুল্লাহ বাহারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদরাসা প্রতিষ্ঠাতা প্রধান সাবেক চেয়ারম্যান আবু দাউদ ঢালী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল খালেক, মাওলানা আছাদ আলী বিশ্বাস, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আরিফ বিল্লাহ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ তালতলা বাজারের আউটলেট শাখার পরিচালক হাফেজ নজরুল ইসলাম, ডাঃ ইব্রাহিম গাজী, আব্দুর রশিদ মল্লিক, শেফা হোমিও মেডিকেলের ডাঃ আবু জাফর সিদ্দীক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ঢালী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *