ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঐক্যবদ্ধ ও শক্তিশালী আ’লীগকে কেউ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হারাতে পারবে না : এমপি রবি

admin ঢাকা
আপডেট: 6 December 2018, 21:23

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। দেশে প্রচুর পরিমানে উন্নয়ন হয়েছে। ঐক্যবদ্ধ ও শক্তিশালী আওয়ামী লীগকে কেউ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হারাতে পারবেনা।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান মালি প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, আগরদাঁড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শামছুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাব্বি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এপিপি অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, গোপাল চন্দ্র ঘোষাল, পৌর আওয়ামীলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, যুবলীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন, সহ-সভাপতি নাসির উদ্দিন, মাস্টার কামাল হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস আচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *