ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে কালি পূজায় রুহুল হক

admin ঢাকা
আপডেট: 6 December 2018, 20:59

বাপ্পী সরকার, চাম্পাফুল : কালিগঞ্জের চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী কালি মন্দিরে কালিপুজা উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে (৫ ডিসেম্বর)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি। এসময় তার সাথে ছিলেন তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ইউপি সদস্য ঠাকুর দাশ সরকার, ইউপি সদস্য আবু বক্কর গাইন, চাঁদখালী কালি মন্দিরের সভাপতি উপেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক কুশিলাল পাল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আমি আবারও নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজের মধ্যে নাভারণ থেকে সুন্দরবন পর্যন্ত রেললাইন, জেলার প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল কলেজ, বিদ্যুতের সম্প্রসারণসহ বহু উন্নয়ন কাজ করবো। এ সময় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *