ঢাকাWednesday , 1 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের শোক র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ

admin ঢাকা
আপডেট: 1 August 2018, 17:34

কালিগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগস্টের প্রথম দিনে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১ আগস্ট) বিকেলে মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান ও সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের নেতৃত্বে শোক র‌্যালিটি উপজেলা সদরের ফুলতলা মোড় চত্বর থেকে বের হয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে গিয়ে শেষ হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার সুফী শেখ আতাউর রহমান।
এসময় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির জনক ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *