ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তলসহ যুবক আটক

admin ঢাকা
আপডেট: 6 December 2018, 20:58

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে থেকে একটি বিদেশি পিস্তলসহ আব্দুস সালাম (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) ভোরে বেনাপোলের সাদিপুর গ্রামের বেলতলার মোড় এলাকার নিজ বাড়ি থেকে অস্ত্রসহ তাকে আটক করে। সে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।
যশোর-৪৯, বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, তারা জানতে পারেন সাদিপুর গ্রামের সালাম ভারত থেকে অস্ত্র এনে তার বাড়ির রান্নাঘরে রেখেছে। এমন সংবাদে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে অভিযান চালিয়ে অস্ত্রসহ সালামকে আটক করেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *