ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় অস্ত্রসহ আটক ১

admin ঢাকা
আপডেট: 6 December 2018, 20:57

মাহবুব আলম, শার্শা (যশোর): শার্শায় একটি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলিসহ শাহ আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে শার্শার কন্যাদাহ থেকে তাকে আটক করা হয়। আটক শাহ আলম উপজেলার কন্যাদাহ গাইনপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানায়, রাতে বিশেষ অভিযানের সময় গোপন সংবাদ আসে কন্যাদাহ আওয়ামী লীগ অফিসের সামনে শাহ আলম নামে এক যুবক অস্ত্র নিয়ে নাশকতার পরিকল্পনা করছে।
এসময় সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শার্শা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বৃহস্পতিরা দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *