ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকার পক্ষে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে: এমপি স্বপন

admin ঢাকা
আপডেট: 6 December 2018, 20:44

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর-৫ (মণিরামপুর) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশ রক্ষার নির্বাচন। এ নির্বাচনে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে ছাত্রলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বুধবার বেলা ১১ টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা খানম, জেলা ছাত্রলীগের সাবেক নেতা তরুণ আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, যুবলীগ নেতা সাবেক কাউন্সিলর আদম আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী তাজাম্মুল হুসাইন টিটো, কৃষকলীগ নেতা প্রভাষক মামুন অর রশিদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, জামাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *