ঢাকাThursday , 6 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় যুবককে কুপিয়ে হত্যা

admin
December 6, 2018 8:39 pm
Link Copied!

এম ওসমান, বেনাপোল: যশোরের শার্শার নাভারণ এলাকায় অর্থনৈতিক লেনদেনকে কেন্দ্র করে জাহিদুল ইসলাম জাহিদ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে কাজীরবেড় গ্রামে। বৃহস্পতিবার ভোররাতে ওই গ্রামের একটি কলাবাগান থেকে সিএন্ডএফ কর্মচারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। সিএন্ডএফ কর্মচারী জাহিদ বেনাপোলের পোড়াবাড়ী নারায়ণপুর গ্রামের আব্দুল জব্বার তরফদারের ছেলে এবং সেজুতি এন্টারপ্রাইজের ম্যানেজার।
এলাকাবাসী জানান, জাহিদুল ইসলাম জাহিদ বিদেশ যাওয়ার জন্য ৪ লাখ টাকা দেন ঝড়ু দালালের স্ত্রী বিউটি খাতুনকে। পরে বিদেশ না পাঠিয়ে তালবাহনা শুরু করে। এ ঘটনায় সর্বশেষ বুধবার রাতে টাকা দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নেয় জাহিদকে। পূর্ব পরিকল্পিতভাবে বিউটি যশোর থেকে ৪ জন ভাড়াটে কিলার এনে বাসায় সাউন্ডবক্সে গানবাজনা শুনতে থাকে। পরে জাহিদকে বাথরুমে নিয়ে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ বস্তাবন্দি করে পাশের একটি কলাবাগানে ফেলে দেয়। জাহিদের বাড়ির লোকজন খোজাখুঁজির একপর্যায়ে বিউটির বাসায় এসে জানতে চাইলে আলো বন্ধ করে দিয়ে বলে জাহিদ আসেনি। ঘটনাটি সন্দেহ হলে শার্শা থানা পুলিশকে অবহিত করে। থানা পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদে জানতে পারে তাকে খুন করা হয়েছে। পরে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ খুনের ঘটনায় শার্শা থানা পুলিশ জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে। আটককৃতরা হল ঝড়– ও তার স্ত্রী বিউটি খাতুন (৪৭), মেয়ে সুমী খাতুন (২৯), মুক্তার আলীর স্ত্রী রহিমা বেগম (৬৫), খালিদের স্ত্রী ফেরদৌসী (৩৭) ও ছেলে আল-আমিন (১৮)। ঘটনাস্থল থেকে পুলিশ খুনের আলামত উদ্ধার করে।
শার্শা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ভাড়াতে কিলার দ্বারা সিএন্ডএফ কর্মচারী জাহিদুল ইসলাম জাহিদকে কুপিয়ে হত্যা করেছে। আমরা এব্যাপারে ৬ জনকে আটক করেছি এবং অন্যদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।