ঢাকাWednesday , 1 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর সাজা

admin ঢাকা
আপডেট: 1 August 2018, 17:31

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে আটক দুই মাদকসেবীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের আফছার আলী সরদারের ছেলে আশরাফুল ইসলাম পুটু (২৫) ও মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের শেখ সিরাজুল ইসলামের ছেলে শাহীনুর রহমান (৩৮)।
কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, বুধবার (১ আগস্ট) সকালে থানার সহকারি উপ-পরিদর্শক হাসান শাহারিয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চরযমুনা এলাকা থেকে মাদকসেবনরত অবস্থায় আশরাফুল ইসলাম পুটু ও শাহীনুর রহমানকে আটক করেন। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নুর আহমেদ মাছুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম সাজা প্রদান করে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *