ঢাকাWednesday , 5 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাঘারপাড়ায় তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৭জন আহত

admin ঢাকা
আপডেট: 5 December 2018, 21:40

যশোর অফিস: যশোরের বাঘারপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের সাত জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মৃত আমিন মোল্যার ছেলে নুরু হক, তার ছেলে আরাফাত মোল্যা, মুনসুর মোল্যার ছেলে আব্দুর রহমান, মালেক মোল্যার ছেলে রফিকুল ইসলাম, লুৎফর মোল্যার ছেলে হিরু মোল্যা, মিন্টু মোল্যার স্ত্রী হাজেরা বেগম ও রেজাউল ইসলামের স্ত্রী শিউলী খাতুন।
আহত নুরু হক জানিয়েছেন, তার বড় ভাই জালাল উদ্দিন মোল্যা ছাতিয়ানতলা দাখিল মাদ্রাসার সভাপতি। বুধবার দুপুর ১২ টার দিকে মাদ্রাসায় অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা মাসুদসহ ১০-১২ জন মাদ্রাসায় হামলা করে আলোচনা সভা বন্ধ করে দেন। এতে মাদ্রাসার সভাপতি জালাল ও মাসুদের সাথে বিরোধ হয়। একপর্যায় মাসুদ গংয়ের সাথে জালালের পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়লে উপরে উল্লেখিতরা আহত হয়। পরে পরিবারের অন্যে সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *