ঢাকাWednesday , 5 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মুক্তিযোদ্ধাদের মতবিনিময়

admin
December 5, 2018 9:14 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে শেখ হাসিনার নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তালা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বুধবার সকাল ১০টায় যুদ্ধকালীন তালা উপজেলা কমান্ডার আলহাজ আঃ সোবহানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন তালা মুক্তিযোদ্ধা সংসদের বিদায়ী কমান্ডার মফিজউদ্দিন, ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোর্য়াদ্দার, জেলার সাবেক সহ কমান্ডার অমল কান্তি ঘোষ, জেলা সহকমান্ডার মাস্টার ময়নুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন কমান্ডার বিশ্বাস কহিনুর ইসলাম, সন্তোষ কুমার দাশ, আবুল খায়ের, ময়জদ্দীন প্রমুখ। মতবিনিময় সভায় বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা যাকে নৌকা মার্কা দিবেন তাকেই বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।