ঢাকাWednesday , 5 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে ট্রাক-বাস সংঘর্ষে পরিবহন সুপারভাইজার নিহত

admin ঢাকা
আপডেট: 5 December 2018, 20:50

যশোর অফিস: যশোরে ট্রাকের সাথে বাসের সংঘর্ষে আতিয়ার রহমান (৪২) নামে এক পরিবহন সুপারভাইজার নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুপার ভাইজার ফরিদপুর জেলার মধুখালি উপজেলার মথুরাপুর গ্রামের মৃত সামসুদ্দীন মল্লিকের ছেলে। তিনি সোহাগ ইউনিক পরিবহনের সুপারভাইজার ছিলো।
নিহত আতিয়ার রহমানের চাচা স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, নিহত আতিয়ার রহমান সোহাগ ইউনিক পরিবহনে সুপার ভাইজারের চাকরি করতো। গাড়ির ট্রিপ নিয়ে ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে যশোর-খুলনা মহাসড়কের বসুন্দিয়া মোড়ে পৌঁছায়। এ সময় বসুন্দিয়া মোড়ে যানিজটের সৃষ্টি হয়। আতিয়ার পরিবহন থেকে নেমে সামনের দিকে দেখতে যান। পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে চাপ দেয়। ওই সময় বাসের চাপে আতিয়ার রহমান গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সার্জারী বিভাগের ইন্টার্ণ চিকিৎসক সান্তুনু সেন মৃত ঘোষণা করে মর্গে পাঠায়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) শাহাজুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। ময়না তদন্তের পর দাফনের জন্য লাশ পরিবারের কাছে দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *